সরকারি ফর্ম

শিশু জরিপ তথ্য ছক — ০+ থেকে ১৪+ বছরের সকল শিশু

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় তার ক্যাচমেন্ট এলাকার সব শিশুর শিক্ষা সংক্রান্ত তথ্য জরিপ করে সংরক্ষণ করে। ক্লাসখাতায় ছকটি আড়াআড়ি A4 নকশায় তৈরি হয় — প্রতি পৃষ্ঠায় ১৫ জন শিশু।

শিশু জরিপ তথ্য ছকের নমুনা
নমুনা — ক্লাসখাতা থেকে তৈরি, নমুনা বিদ্যালয়ের তথ্য দিয়ে

এতে যা থাকে

  • ক্যাচমেন্ট, খানা নম্বর ও শিশুর সংক্ষিপ্ত ঠিকানা, শিশুর আইডি নম্বর
  • শিশুর নাম, পিতা ও মাতার নাম, পূর্ণ বয়স, বালক/বালিকা
  • কোন শ্রেণিতে ও কোন স্কুলে পড়ে, নিয়মিত স্কুলে যায় কি না
  • বিশেষ চাহিদাসম্পন্ন হলে তার ধরন, লেখাপড়া ছেড়ে দিলে তার কারণ, মন্তব্য

ক্লাসখাতায় কীভাবে তৈরি করবেন

  1. “ফর্ম” পাতায় শিশু জরিপ বেছে নিন।

  2. বিদ্যালয়ের শিক্ষার্থীদের এক ক্লিকে তালিকায় যোগ করুন, বাকি শিশুদের তথ্য লিখুন।

  3. ছক PDF নামিয়ে প্রিন্ট করুন; পরে নতুন শিশু যোগ করে আবার প্রিন্ট করা যায়।

প্রশ্নোত্তর

শিশু জরিপ তথ্য ছক নিয়ে জিজ্ঞাসা

শিশুর আইডি নম্বর কোথা থেকে পাব?

ছকের নির্দেশনা অনুযায়ী শিশুর আইডি নম্বর পরবর্তীতে অফিস থেকে সরবরাহ করা হয়; তখন ঘরটি পূরণ করা যায়।

শিশু জরিপ তথ্য ছক — হাতে লেখা ছাড়াই

৩০ দিন ফ্রি — আবেদন করতে কোনো টাকা লাগে না।