সনদ ও প্রত্যয়ন
প্রাথমিক বিদ্যালয় পরিত্যাগের ছাড়পত্র — নমুনা ও তৈরির উপায়
শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে ভর্তি হতে গেলে পুরনো বিদ্যালয়ের ছাড়পত্র লাগে। ক্লাসখাতায় শিক্ষার্থী বাছাই করলেই তার রেকর্ড থেকে ছাড়পত্র পূরণ হয়ে যায়; ইস্যু করলে স্মারক নং ও QR কোড বসে।

এতে যা থাকে
- শিক্ষার্থীর নাম, পিতার নাম ও মাতার নাম
- জন্ম তারিখ — অঙ্কে ও কথায়, জন্ম নিবন্ধন নম্বর
- স্থায়ী ঠিকানা
- ভর্তির তারিখ ও শ্রেণি, পরিত্যাগকালে শ্রেণি, শাখা ও রোল
- সর্বশেষ উত্তীর্ণ শ্রেণি ও ফলাফল, পরিত্যাগের তারিখ ও কারণ
- আচরণ ও চরিত্র, প্রধান শিক্ষকের স্বাক্ষর, স্মারক নং ও QR যাচাই কোড
ক্লাসখাতায় কীভাবে তৈরি করবেন
- ১
“সনদ ও প্রত্যয়ন” পাতায় ছাড়পত্র বাছাই করে শিক্ষার্থী খুঁজুন।
- ২
নাম, পিতা-মাতা, জন্ম তারিখ ও ঠিকানা শিক্ষার্থীর রেকর্ড থেকে নিজে বসে; পরিত্যাগের তারিখ ও কারণ লিখুন।
- ৩
পাশে আসল PDF দেখে মিলিয়ে নিন, তারপর ইস্যু করুন — স্মারক নং নিজে থেকে বসে।
- ৪
PDF প্রিন্ট করে স্বাক্ষর ও সিল দিন। ইস্যু করা সব ছাড়পত্রের তালিকা থাকে।
প্রশ্নোত্তর
ছাড়পত্র নিয়ে জিজ্ঞাসা
ছাড়পত্র আসল কি না নতুন বিদ্যালয় কীভাবে বুঝবে?
ছাড়পত্রের QR কোড মোবাইলে স্ক্যান করলে classkhata.com/verify পাতায় বিদ্যালয়, শিক্ষার্থী ও ইস্যুর তারিখ দেখায়।
জন্ম তারিখ কথায় লিখতে হবে কি?
ক্লাসখাতা জন্ম তারিখ অঙ্কে ও কথায় — দুইভাবেই নিজে থেকে লিখে দেয়।
আরও নমুনা
ক্লাসখাতায় আর যা যা তৈরি হয়
ছাড়পত্র — হাতে লেখা ছাড়াই
৩০ দিন ফ্রি — আবেদন করতে কোনো টাকা লাগে না।