সনদ ও প্রত্যয়ন
প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যয়ন পত্র — অধ্যয়নরত বা উত্তীর্ণ
উপবৃত্তি, ভর্তি বা অন্য দাপ্তরিক কাজে অভিভাবকেরা প্রায়ই প্রত্যয়ন পত্র চান। ক্লাসখাতায় “অধ্যয়নরত” বা “উত্তীর্ণ” বেছে নিলে শিক্ষার্থীর তথ্য দিয়ে প্রত্যয়ন পত্র তৈরি হয়।

এতে যা থাকে
- বিদ্যালয়ের নাম, ঠিকানা ও স্মারক নং
- শিক্ষার্থীর নাম, পিতা ও মাতার নাম, ঠিকানা
- শ্রেণি, রোল ও শিক্ষাবর্ষ — অধ্যয়নরত অথবা উত্তীর্ণ হওয়ার বিবরণ
- ভর্তি রেজিস্টার অনুযায়ী জন্ম তারিখ ও জন্ম নিবন্ধন নম্বর
- আচরণ ও চরিত্র, প্রধান শিক্ষকের স্বাক্ষর ও QR যাচাই কোড
ক্লাসখাতায় কীভাবে তৈরি করবেন
- ১
“সনদ ও প্রত্যয়ন” পাতায় প্রত্যয়ন পত্র বাছাই করুন।
- ২
শিক্ষার্থী খুঁজে “অধ্যয়নরত” বা “উত্তীর্ণ” বেছে নিন।
- ৩
PDF দেখে ইস্যু করুন, প্রিন্ট করে স্বাক্ষর দিন।
প্রশ্নোত্তর
প্রত্যয়ন পত্র নিয়ে জিজ্ঞাসা
একই শিক্ষার্থীকে একাধিক প্রত্যয়ন পত্র দেওয়া যাবে?
হ্যাঁ। প্রতিটির আলাদা স্মারক নং ও যাচাই কোড থাকে, আর সব ইস্যু করা পত্রের তালিকা থাকে।
প্রত্যয়ন পত্র — হাতে লেখা ছাড়াই
৩০ দিন ফ্রি — আবেদন করতে কোনো টাকা লাগে না।