প্রাথমিক মূল্যায়ন নির্দেশিকা ২০২৬

শিখন অগ্রগতি প্রতিবেদন (রিপোর্ট কার্ড) — নির্দেশিকার নকশায়, পুরো শাখা একসাথে

প্রতিটি প্রান্তিক শেষে প্রত্যেক শিক্ষার্থীর জন্য শিখন অগ্রগতি প্রতিবেদন লিখতে হয়। ক্লাসখাতায় নম্বর, উপস্থিতি, গুণাবলি ও মতামত একবার লিখলেই নির্দেশিকার ভাঁজ করা বুকলেটের নকশায় প্রতিবেদন তৈরি হয় — প্রিন্টের জন্য A4 PDF।

ক্লাসখাতায় তৈরি শিখন অগ্রগতি প্রতিবেদনের পূর্বরূপ
নমুনা — ক্লাসখাতা থেকে তৈরি, নমুনা বিদ্যালয়ের তথ্য দিয়ে

এতে যা থাকে

  • প্রচ্ছদ: বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নাম, শ্রেণি, শাখা, রোল ও শিক্ষাবর্ষ — DPE ও NCTB লোগোসহ
  • তিন প্রান্তিকের বিষয়ভিত্তিক নম্বর — ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন মিলিয়ে
  • গ্রেড: অতি উত্তম (৮০–১০০), উত্তম (৬০–৭৯), সন্তোষজনক (৪০–৫৯), সহায়তা প্রয়োজন (৪০-এর নিচে)
  • ব্যক্তিগত ও সামাজিক গুণাবলি — ক (উত্তম), খ (সন্তোষজনক), গ (উন্নতি প্রয়োজন)
  • প্রতি প্রান্তিকের কর্মদিবস ও উপস্থিতি, শ্রেণি শিক্ষকের মতামত
  • উত্তীর্ণ/অনুত্তীর্ণ — বিষয়ে ৪০% (বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর ৩৩%) ও প্রান্তিকে ৮৫% উপস্থিতির নিয়মে

ক্লাসখাতায় কীভাবে তৈরি করবেন

  1. শ্রেণি-শাখা ও বিষয় শিক্ষক ঠিক করুন, এক্সেল থেকে শিক্ষার্থী যোগ করুন।

  2. মূল্যায়ন রেজিস্টারে প্রান্তিকের নম্বর বসান — মোট, গড় ও গ্রেড নিজে থেকে হিসাব হয়।

  3. প্রান্তিকের উপস্থিতি, ক/খ/গ গুণাবলি ও মতামত লিখুন; মতামতের খসড়া নম্বর দেখে সিস্টেমই প্রস্তাব করে।

  4. “প্রস্তুতি যাচাই”-এ কী বাকি দেখে নিন, তারপর পুরো শাখার প্রতিবেদন PDF নামিয়ে প্রিন্ট করুন।

প্রশ্নোত্তর

শিখন অগ্রগতি প্রতিবেদন নিয়ে জিজ্ঞাসা

প্রতিবেদনের নকশা কি নির্দেশিকার মতো?

হ্যাঁ। প্রাথমিক স্তরের মূল্যায়ন নির্দেশিকা ২০২৬-এর নমুনা প্রতিবেদনের মতো বাইরের দুই পাতা (প্রচ্ছদ) ও ভেতরের দুই পাতা — বাংলা সংখ্যায়।

পুরো শাখার প্রতিবেদন কি একবারে পাওয়া যায়?

হ্যাঁ। শাখা বাছাই করলে সব শিক্ষার্থীর প্রতিবেদন একটি PDF-এ আসে — প্রতি শিক্ষার্থী দুই পৃষ্ঠা।

ফাঁকা Word বা PDF ছক কি এখানে পাওয়া যাবে?

ক্লাসখাতা ফাঁকা ছক বিতরণ করে না; আপনার শিক্ষার্থীদের তথ্য দিয়ে পূরণ করা প্রতিবেদন তৈরি করে। নিবন্ধনের পর প্রথম কয়েক সপ্তাহ বিনা মূল্যে ব্যবহার করা যায়।

শিখন অগ্রগতি প্রতিবেদন — হাতে লেখা ছাড়াই

৩০ দিন ফ্রি — আবেদন করতে কোনো টাকা লাগে না।