ফ্রি ট্রায়ালে কী কী পাব?
ট্রায়ালের সময় সব সুবিধা চালু থাকে — কোনো পেমেন্ট তথ্য লাগে না। মেয়াদ শেষে প্যাকেজ নিলে সব তথ্য আগের মতোই থাকে।
কীভাবে নিবন্ধন করব?
“বিদ্যালয় নিবন্ধন” ফর্মে বিদ্যালয় ও আপনার তথ্য দিন। আমরা ফোনে যোগাযোগ করে যাচাই করব এবং প্রধান শিক্ষকের লগইন ইমেইলে পাঠাব। প্যাকেজ চালুর নিয়মও তখন জানানো হবে।
শিক্ষার্থী সংখ্যা প্যাকেজের সীমা ছাড়ালে কী হবে?
প্রতিটি প্যাকেজে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী যোগ করা যায়। সংখ্যা বাড়লে বড় প্যাকেজ নিন — আগের সব তথ্য থাকবে।
মেয়াদ শেষ হলে কি তথ্য মুছে যাবে?
না। মেয়াদ শেষের পর ৩ দিন অতিরিক্ত সময় থাকে; তারপর কাজ সাময়িক বন্ধ থাকে, কিন্তু সব তথ্য সংরক্ষিত থাকে। নবায়ন করলেই আবার চালু।
শিক্ষকেরা কি আলাদা লগইন পাবেন?
হ্যাঁ। প্রধান শিক্ষক প্রত্যেক শিক্ষককে আলাদা লগইন দিতে পারেন — অতিরিক্ত খরচ নেই।
ছাড়পত্র বা প্রশংসা পত্র কি এখান থেকে দেওয়া যাবে?
হ্যাঁ। ছাড়পত্র, প্রত্যয়ন পত্র, প্রশংসা পত্র ও সনদপত্র — সরকারি সিল, স্মারক নং ও QR কোডসহ PDF। ইস্যু করা সব কাগজের তালিকা থাকে, আবার ডাউনলোড করা যায়।
সনদটি আসল কি না কীভাবে বোঝা যাবে?
প্রতিটি সনদে একটি QR কোড ও যাচাই কোড থাকে। মোবাইলে স্ক্যান করলে classkhata.com-এ বিদ্যালয়, শিক্ষার্থী ও ইস্যুর তারিখ দেখায়। বাতিল করা সনদে “পাওয়া যায়নি” দেখায়।
কম্পিউটার না থাকলে চলবে?
চলবে। স্মার্টফোনের ব্রাউজারেই হাজিরা, নম্বর ও প্রতিবেদন দেখা যায়; প্রিন্টের জন্য PDF যেকোনো দোকান থেকে প্রিন্ট করা যায়।