সরকারি ফর্ম

হোম ভিজিট ফরম — ফাঁকা প্রিন্ট করুন বা এখানেই পূরণ করুন

অনুপস্থিত বা ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থী এবং বিদ্যালয়ে ভর্তি না হওয়া শিশুর বাড়িতে গিয়ে শিক্ষকেরা হোম ভিজিট ফরম পূরণ করেন। ক্লাসখাতা ফরমটি মূল নকশায় PDF করে — বিদ্যালয়ের নাম বসানো ফাঁকা ফরম, অথবা পূরণ করা ফরম।

ছাত্র/ছাত্রীর বাড়ি গমন (হোম ভিজিট) ফরমের নমুনা
নমুনা — ক্লাসখাতা থেকে তৈরি, নমুনা বিদ্যালয়ের তথ্য দিয়ে

এতে যা থাকে

  • বাড়ি গমনকারী শিক্ষকের নাম, ভিজিটের তারিখ ও বাড়িতে অবস্থানের সময়
  • যে বাড়িতে ভিজিট — সেই বাড়ির ছাত্র/ছাত্রীর নাম, শ্রেণি ও রোল
  • বিদ্যালয় বহির্ভূত ছেলে/মেয়ের নাম, পিতা ও মাতার নাম
  • বাড়ির ঠিকানা ও বিদ্যালয় থেকে দূরত্ব
  • অভিভাবকের সঙ্গে আলোচনা: ভর্তি না করার কারণ, অনুপস্থিতির কারণ, পড়াশোনা
  • আলোচনার ফলাফল, অভিভাবকের প্রত্যয়ন ও দুই পক্ষের স্বাক্ষর

ক্লাসখাতায় কীভাবে তৈরি করবেন

  1. “ফর্ম” পাতায় হোম ভিজিট বেছে নিন — বিদ্যালয়, উপজেলা ও জেলার নাম আগেই বসানো থাকে।

  2. ফাঁকা ফরম প্রিন্ট করে হাতে পূরণ করুন, অথবা শিক্ষার্থী বাছাই করে এখানেই পূরণ করুন।

  3. সংরক্ষিত ফরম পরে খুলে বদলানো ও আবার প্রিন্ট করা যায়।

প্রশ্নোত্তর

হোম ভিজিট ফরম নিয়ে জিজ্ঞাসা

পূরণ করা লেখা কোন রঙে আসে?

হাতে লেখার মতো দেখাতে পূরণ করা উত্তর নীল কালির রঙে প্রিন্ট হয়; ছাপা অংশ কালো থাকে।

হোম ভিজিট ফরম — হাতে লেখা ছাড়াই

৩০ দিন ফ্রি — আবেদন করতে কোনো টাকা লাগে না।